মূল অংশে যান
English লগ ইনবিনামূল্যে শুরু করুন

ডোমেইন, হোস্টিং ও SSL-এর মেয়াদ শেষ হলে কী হয় — আর কীভাবে আগে থেকেই জানবেন

হঠাৎ একদিন দেখলেন ওয়েবসাইট খুলছে না, ইমেইলও আসছে না। বেশিরভাগ সময় কারণ একটাই — কোনো একটা মেয়াদ শেষ। জেনে নিন কী হয় আর কীভাবে এড়াবেন।

লেখক: B M Shorif · · ২ মিনিটে পড়ুন

ব্রাউজারে “Your connection is not private” সতর্কবার্তা আর পাশে RenewGhost-এর বাংলা সতর্কবার্তা: মেয়াদ শেষ হবে ৭ দিনে

একটা অনলাইন শপ, একটা কোম্পানির ওয়েবসাইট বা একটা ফেসবুক পেজের সাথে যুক্ত ল্যান্ডিং পেজ — সবকিছু চলে তিনটি জিনিসের ওপর: ডোমেইন, হোস্টিং আর SSL সার্টিফিকেট। এই তিনটিরই মেয়াদ আছে। যেকোনো একটির মেয়াদ শেষ হলেই ওয়েবসাইট বন্ধ, অর্ডার বন্ধ, আর কাস্টমারের বিশ্বাসে চিড়।

ডোমেইনের মেয়াদ শেষ হলে কী হয়

ডোমেইন হলো আপনার ব্যবসার ঠিকানা (যেমন yourshop.com বা yourshop.com.bd)। মেয়াদ শেষ হলে:

  • ওয়েবসাইট খোলে না — অনেক সময় রেজিস্ট্রারের “পার্কিং” পেজ দেখায়।
  • ডোমেইনের ইমেইল বন্ধ হয়ে যায় — info@yourshop.com-এ আর মেইল আসে না।
  • কিছুদিন পর্যন্ত সাধারণ দামে নবায়ন করা যায়; তারপর বাড়তি ফি দিয়ে উদ্ধার করতে হয়।
  • শেষ পর্যন্ত নবায়ন না করলে ডোমেইনটি অন্য কেউ কিনে নিতে পারে।

.com, .net-এর মতো ডোমেইনে সাধারণত মেয়াদ শেষের পর কিছুদিনের গ্রেস পিরিয়ড, তারপর প্রায় ৩০ দিনের রিডেম্পশন পিরিয়ড থাকে। .com.bd-এর মতো দেশভিত্তিক ডোমেইনের নিয়ম আলাদা হতে পারে — তাই মেয়াদের অনেক আগেই নবায়ন করাই নিরাপদ।

হোস্টিংয়ের মেয়াদ শেষ হলে কী হয়

হোস্টিং হলো যেখানে আপনার ওয়েবসাইটের ফাইল আর ডেটাবেস থাকে। বিল না দিলে প্রোভাইডার সাধারণত অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, আর কিছুদিন পর ডেটা মুছে ফেলতে পারে। ব্যাকআপ না থাকলে পুরো ওয়েবসাইট নতুন করে বানাতে হতে পারে।

SSL সার্টিফিকেটের মেয়াদ শেষ হলে কী হয়

SSL সার্টিফিকেটের কারণেই ব্রাউজারে তালা চিহ্ন দেখায় আর ঠিকানা শুরু হয় https দিয়ে। মেয়াদ শেষ হলে Chrome-এ পুরো পেজজুড়ে লাল সতর্কবার্তা আসে — “Your connection is not private”। প্রায় কোনো ভিজিটরই এরপর আর এগোয় না, আর পেমেন্ট গেটওয়ে বা অ্যাপ সংযোগই নিতে চায় না।

মনে রাখুন, সার্টিফিকেটের মেয়াদ দিন দিন কমছে: ১৫ মার্চ ২০২৬ থেকে সর্বোচ্চ ২০০ দিন, ২০২৭ থেকে ১০০ দিন, আর ২০২৯ থেকে মাত্র ৪৭ দিন। অর্থাৎ নবায়ন হবে আরও ঘন ঘন — আর ভুল হওয়ার সুযোগও বাড়বে।

কীভাবে মেয়াদ দেখবেন

  • ডোমেইন: যেখান থেকে কিনেছেন সেই প্যানেলে, অথবা যেকোনো WHOIS/RDAP লুকআপে “Expiration date” দেখুন।
  • হোস্টিং: হোস্টিং প্রোভাইডারের বিলিং পেজে পরবর্তী বিলের তারিখ।
  • SSL: ব্রাউজারে তালা চিহ্নে ক্লিক করে সার্টিফিকেটের “Valid until” তারিখ।

সবচেয়ে সহজ সমাধান: আগেভাগে সতর্কবার্তা

একবার দেখে নেওয়া সহজ; কিন্তু প্রতি বছর, প্রতিটি ওয়েবসাইটের জন্য মনে রাখা কঠিন। RenewGhost-এ আপনার ডোমেইন আর ওয়েবসাইটের ঠিকানা যোগ করুন — ডোমেইনের মেয়াদ রেজিস্ট্রি থেকে আর SSL-এর মেয়াদ সরাসরি সার্টিফিকেট থেকে নিজে থেকেই পড়ে নেয়, এবং প্রতিদিন আবার চেক করে। মেয়াদ শেষের ৭, ৩ ও ১ দিন আগে ইমেইলে সতর্কবার্তা পাবেন, সাথে প্রতি সোমবার একটি সারসংক্ষেপ। হোস্টিংয়ের তারিখও যোগ করে রাখতে পারবেন।

পুরো অ্যাপ বাংলায়, আর পেমেন্ট করা যায় বিকাশ, নগদ, রকেট বা কার্ডে টাকায়।

সাধারণ প্রশ্ন

অটো-রিনিউ চালু থাকলে কি চিন্তার কিছু নেই? না। কার্ডের মেয়াদ শেষ, ব্যালেন্স না থাকা বা পুরোনো ইমেইলে নোটিশ যাওয়ার কারণে অটো-রিনিউ প্রায়ই ব্যর্থ হয় — আর কেউ টেরও পায় না।

ডোমেইন কত বছরের জন্য নবায়ন করা ভালো? গুরুত্বপূর্ণ ডোমেইন একসাথে কয়েক বছরের জন্য নবায়ন করে রাখা নিরাপদ।

RenewGhost কি ফ্রি? হ্যাঁ, প্রথম ১০টি আইটেম পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, কোনো কার্ড লাগে না। আজই শুরু করুন।

শেয়ার:X / TwitterLinkedInFacebookইমেইল

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।